Dhaka ০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জয়ের আত্মবিশ্বাস নিয়ে, তিনদিনেই হেরে গেল টাইগাররা

  • Reporter Name
  • Update Time : ১১:৫৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
  • ১৪০ Time View

চমক জাগানিয়া জয়ের আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু এবার অভিজ্ঞতা হলো পুরো উল্টো। টানা দুইবারের ব্যাটিং ব্যর্থতায় হেরে গেল ইনিংস ব্যবধানে। যদিও দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আশা জাগিয়েছিলেন লিটন দাস। কিন্তু তাতেও লজ্জার হার এড়াতে পারল না সফরকারীরা। ক্রাইস্টচার্চের হেগলি ওভালে সিরিজের দ্বিতীয় টেস্টে মঙ্গলবার ইনিংস ও ১১৭ রানে হেরেছে বাংলাদেশ। এই হারের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ ড্র হলো।

লিটনের সেঞ্চুরি সত্ত্বেও টাইগারদের দ্বিতীয় ইনিংস থামে ২৭৮ রানে। তৃতীয় দিনে ফলোঅন ফলোঅন করতে নেমে দলীয় ২৭ রানেই সাদমান ইসলামের উইকেট হারায় বাংলাদেশ। এই ওপেনার ব্যাটার ২১ রান করে কাইল জেমিসনের বলে উইকেটরক্ষক টম ব্ল্যান্ডেলের হাতে ক্যাচ তুলে দেন। এরপর মোহাম্মদ নাঈম ও নাজমুল হোসেন শান্ত ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন। কিন্তু হার এড়ানো সম্ভব হয়নি।

এর আগে ৬ উইকেটে ৫২১ রান সংগ্রহ করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। জবাবে ১২৬ রানেই অলআউট হয়ে ফলোঅনে পড়ে বাংলাদেশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

টঙ্গীতে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

জয়ের আত্মবিশ্বাস নিয়ে, তিনদিনেই হেরে গেল টাইগাররা

Update Time : ১১:৫৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২