শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

শান্ত-জয়ের ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ১০০ Time View

Please Share This Post in Your Social Media

স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনটা দুর্দান্ত কাটাচ্ছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে ৩২৮ রানে অলআউট করে ব্যাট হাতেও দুর্দান্ত করছে মুমিনুলবাহিনী। নিজের দ্বিতীয় টেস্টেই অর্ধশতক হাঁকিয়েছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। এর আগে ফিফটি করেছেন নাজমুল হোসেন শান্তও।

প্রতিদেবদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৪০ রান। নাজমুল হোসেন শান্ত ৬১ ও মাহমুদুল হাসান জয় ৫৩ রানে ব্যাট করছেন। শান্ত-জয় জুটি এরই মধ্যে ৯৭ রান তোলে ফেলেছে। শাদমান ইসলাম ২২ রান করে নিল ওয়াগনারের বলে সাজঘরে ফিরেছেন।

এর আগে ৫ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। বাংলাদেশি বোলারদের তোপে আজ ৭০ রান তুলতে গিয়ে শেষ ৫ উইকেট হারায় কিউইরা। আগের দিন ১২২ রান করে কনওয়ে ও ৫২ রান করে উইল ইয়ং আউট হয়েছিলেন। আজ ৭৫ রান করেছেন হেনরি নিকোলস। ‍শরিফুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ ৩টি করে উইকেট দখল করেছেন। মুমিনুল হক শিকার করেছেন ২টি উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 DailyPrantik.com
কারিগরি সহযোগিতায়: