Dhaka ০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার জানাজা হবে না: সারোয়ার তুষার

বাগেরহাট প্রতিনিধি-দৈনিক প্রান্তিক।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরতে পারবেন না। তিনি বলেন, “আজকের তারিখ দিয়ে লিখে রাখেন, পরে মিলিয়ে নেবেন—বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার জানাজা, দাফন-কাফন হবে না। দিল্লিতেই তাকে মারা যেতে হবে।”

বুধবার (২২ জুলাই) বিকেলে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে জেলা এনসিপি আয়োজিত পদযাত্রা-পরবর্তী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা এনসিপির আহ্বায়ক সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেল।

সারোয়ার তুষার বলেন, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। তার ভাষায়, “বাংলাদেশের জনগণ ও ছাত্র-জনতা ফ্যাসিবাদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। এখন যতই তিনি দেশে ফেরার হুংকার দিন না কেন, তার আর ফিরে আসার সাহস নেই।”

তিনি আরও বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে, কিন্তু তাকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য কোনো রাজনৈতিক প্রতীক হিসেবে ব্যবহার করতে পারবে না। তার দাবি, বিশ্বের কোনো দেশই শেখ হাসিনাকে গ্রহণ করতে আগ্রহী নয়।

বিএনপির সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, দেশের মানুষ রাষ্ট্র সংস্কার ও গণভোটের পক্ষে। কিন্তু বিএনপি এখন গণভোটকে অবৈধ ও অসাংবিধানিক বলছে। তার ভাষায়, “গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি নামের দলটিও অবৈধ। আর গণভোট যদি অসাংবিধানিক হয়, তাহলে বর্তমান সরকারও অসাংবিধানিক—এ বিষয়ে বিএনপিকেই সিদ্ধান্ত নিতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রনি, দক্ষিণাঞ্চলের সংগঠক ওয়াহিদুজ্জামানসহ জেলা ও কেন্দ্রীয় নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার জানাজা হবে না: সারোয়ার তুষার

Update Time : ০৪:২৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬