Dhaka ০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেবাসে ইসলামী শিক্ষাকে উপেক্ষা করা হয়েছে: চরমোনাই পীর

  • Reporter Name
  • Update Time : ০১:১৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
  • ১৬০ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, ইসলামী তাহজীব-তামাদ্দুন ধ্বংস করে বিজাতীয় সংস্কৃতি প্রসারে কাজ চলছে। সিলেবাস থেকে ইসলামী শিক্ষা কৌশলে তুলে দেয়ার নীল নকশা চলছে। এ জন্য এসএসসি ও এইচএসসিতে ইসলামী শিক্ষা বিষয়ে কোন পরীক্ষা হবে না। এটাকে ঐচ্ছিক হিসেবে রাখ হয়েছে। ৯২ ভাগ মুসলমানের দেশে ইসলাম নিয়ে এধরণের নোংরামীর কোন মানে হয় না। তিনি সিলেবাসে ইসলামী শিক্ষা বিষয়ে পরীক্ষা নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মুফতী ফয়জুল করীম বলেন, ইসলামপ্রিয় মুসলমানদেরকে এদিকে সেদিক ছুটোছুটি না করে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী করার আন্দোলনে ফিরে আসতে হবে। তিনি বলেন, মানুষ দলে দলে ইসলামের পতাকাতলে আসতে শুরু করেছে। এখন প্রয়োজন ওলামায় কেরামকে ঐক্যবদ্ধ হওয়ার। ইসলামপ্রিয় জনতা এক হলে দেশে ইসলাম বিজয়ী হবে, তাতে কোন সংশয় বা সন্দেহ নেই।

আজ রাতে পটুয়াখালী জেলার হেতালিয়া বাধঘাটে অনুষ্ঠিত বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে প্রধান অতিথির বক্তব্যে  নায়েবে আমীরুল মুজাহিদীন শায়খুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই এসব কথা বলেন। সম্মেলনে লক্ষ জনতার উপচেপড়া ভীড় পরিলক্ষিত হয়। সম্মেলনে শহরের ওলামায়ে কেরাম এবং মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

মুফতী সৈয়দ ফয়জুল করীম বলেন, শান্তি ও সম্প্রীতির সমাজ গড়তে ইসলামী অনুশাসনের কোন বিকল্প নেই। এদেশের আপামর জনতাকে সাথে নিয়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।

মুফতী ফয়জুল করীম বলেন, আজ যারা নারী অধিকার ও মানবাধিকারের কথা বলে, তারাই নারীদের অসম্মান করে এবং মানবাধিকার বেশি লঙ্ঘন করেন। এমতাবস্থায় সকলকে ইসলামের বিধিবিধান অনুসরণ অনুকরণ করতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঢাবি এলাকায় তিন ককটেল বিস্ফোরণ- বিক্ষোভ ছাত্রদলের

সিলেবাসে ইসলামী শিক্ষাকে উপেক্ষা করা হয়েছে: চরমোনাই পীর

Update Time : ০১:১৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১