Dhaka ০৮:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যের ১৭ নথি উধাও, থানায় জিডি

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
  • ১৭৮ Time View

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে খোয়া গেছে ১৭টি নথির বিষয়ে থানায় জিডি করা হয়েছে। জানা গেছে, বেশির ভাগ নথিই স্বাস্থ্য শিক্ষা বিভাগের অধীন বিভিন্ন মেডিক্যাল কলেজ ও বিভাগের কেনাকাটাসংক্রান্ত। এ ঘটনায় গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ন্ত্রণালয়ের জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ২৭ অক্টোবর বুধবার অফিস করে নথিগুলো ফাইল কেবিনেটে রাখা হয়। পরদিন দুপুরে কাজ করতে গিয়ে দেখা যায় ফাইলগুলো কেবিনেটের মধ্যে নেই। জিডিতে ১৭টি নথির নম্বর ও বিষয় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শহীদ তাজউদ্দীন আহমদ, রাজশাহী মেডিক্যাল কলেজসহ অন্যান্য মেডিক্যাল কলেজের কেনাকাটাসংক্রান্ত একাধিক নথি, ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি, নিপোর্ট অধিদপ্তরের কেনাকাটা, ট্রেনিং স্কুলের যানবাহন বরাদ্দ ও ক্রয়সংক্রান্ত নথি।

সূত্র মতে, খোয়া যাওয়া নথিগুলোর বেশির ভাগই স্বাস্থ্য শিক্ষা বিভাগের অধীন বিভিন্ন মেডিক্যাল কলেজ ও বিভাগের কেনাকাটা সম্পর্কিত। এর বাইরে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একাধিক প্রকল্পের নথি খোয়া গেছে।

শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার গতকাল এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘গত বৃহস্পতিবার ওই ফাইল হারিয়ে যাওয়া নিয়ে একটি জিডি হয়েছে। দুই দিন (শুক্র ও শনিবার) সচিবালয় বন্ধ। রবিবার থেকে তদন্ত শুরু হবে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ; অকৃতকার্য প্রায় ৬ লাখ

স্বাস্থ্যের ১৭ নথি উধাও, থানায় জিডি

Update Time : ০৬:৫৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১