Dhaka ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বই পড়া নাকি ইউটিউব—যুক্তির লড়াইয়ে বিজয়ী রফিক রাজু ক্যাডেট স্কুল, মনিপুর শাখার নবম শ্রেণির শিক্ষার্থীরা

মোঃ রওশন আলী ,বিশেষ প্রতিনিধি-দৈনিক প্রান্তিক।

শিক্ষার্থীদের যুক্তিবোধ, আত্মবিশ্বাস ও বক্তব্য উপস্থাপনের দক্ষতা বাড়াতে গাজীপুরের রফিক রাজু ক্যাডেট স্কুলের মনিপুর শাখায় অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা। ‘বই পড়া ইউটিউবের চেয়ে ভালো’ শীর্ষক এ বিতর্কে যুক্তি-তর্কে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রস্তাবের পক্ষে অংশ নেয় সপ্তম শ্রেণির বালিকা শাখার শিক্ষার্থীরা। আর প্রস্তাবের বিপক্ষে যুক্তি উপস্থাপন করে নবম শ্রেণির বিজ্ঞান বালিকা শাখার শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় উভয় দলের শিক্ষার্থীরা বই পড়া ও ইউটিউবের ইতিবাচক ও নেতিবাচক বিভিন্ন দিক তুলে ধরে নিজেদের বক্তব্য উপস্থাপন করে। এক দল বই পড়ার মাধ্যমে জ্ঞানার্জন, মনোযোগ ও চিন্তার গভীরতা বৃদ্ধির বিষয়টি তুলে ধরে। অন্য দল আধুনিক প্রযুক্তি ও ইউটিউবের মাধ্যমে সহজে এবং দ্রুত বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগের কথা তুলে ধরে। পাল্টাপাল্টি যুক্তি ও সাবলীল উপস্থাপনায় প্রতিযোগিতাটি হয়ে ওঠে বেশ জমজমাট।

বিতর্কের যুক্তি-তর্ক ও উপস্থাপনা পর্যালোচনা শেষে নবম শ্রেণির বিজ্ঞান বালিকা শাখাকে বিজয়ী ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিক রাজু ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মেহেদী হাসান লাকি। এছাড়া বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিচালক মোঃ মেহেদী হাসান লাকি বলেন, শিক্ষার্থীদের সাফল্যের জন্য শুধু পাঠ্যবইয়ের জ্ঞান যথেষ্ট নয়; তাদের মধ্যে যুক্তি দিয়ে চিন্তা করা, নিজের মতামত প্রকাশ করা এবং অন্যের মতামতকে সম্মান করার মানসিকতাও তৈরি করতে হবে। বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের সেই দক্ষতা অর্জনের একটি কার্যকর মাধ্যম। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও বিশ্লেষণী ক্ষমতা বিকশিত হয়।

তিনি বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যম জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করেছে। তবে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাসও ধরে রাখতে হবে। প্রযুক্তিকে বিনোদনের পাশাপাশি জ্ঞান অর্জনের কাজে ব্যবহার করতে হবে এবং কোন তথ্য গ্রহণযোগ্য, তা যাচাই করার অভ্যাস গড়ে তুলতে হবে।

পরিচালক শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিতর্ক, ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, একজন শিক্ষার্থীকে শুধু ভালো ফলাফল করলেই হবে না; তাকে জ্ঞানী, আত্মবিশ্বাসী, যুক্তিবাদী ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

পরে বিজয়ী দলসহ প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়। শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

খুলশীর আটতলা ভবনে পুলিশের অভিযান: ৬৩ বিদেশি আটক, জব্দ ৭০ ডিভাইস

বই পড়া নাকি ইউটিউব—যুক্তির লড়াইয়ে বিজয়ী রফিক রাজু ক্যাডেট স্কুল, মনিপুর শাখার নবম শ্রেণির শিক্ষার্থীরা

Update Time : ০৫:১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬