Dhaka ০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২০ জুলাই প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল

২০২৮ সালে আসছে পুরোপুরি নতুন কারিকুলাম: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। সোমবার সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মসূচি ও শিক্ষা খাতের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, চলমান শিক্ষা ব্যবস্থাকে আরও বাস্তবমুখী ও শিক্ষার্থীবান্ধব করতে জাতীয় শিক্ষাক্রমে ধাপে ধাপে পরিবর্তন আনা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে ক্রীড়া, সংস্কৃতি, কারিগরি বৃত্তি এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, কারিকুলামে বড় ধরনের পরিবর্তন স্বল্প সময়ে সম্ভব নয়। তাই ২০২৭ সালে আংশিক পরিবর্তনের মাধ্যমে নতুন পাঠ্যবই দেওয়া হবে। আর পূর্ণাঙ্গ ও সার্বিক পরিবর্তনের পর ২০২৮ সালে শিক্ষার্থীরা পুরোপুরি নতুন কারিকুলামের পাঠ্যবই হাতে পাবে।

আগামী এসএসসি পরীক্ষা নিয়েও সরকারের প্রস্তুতির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, চলতি শিক্ষাবর্ষের সিলেবাস জুন মাসের মধ্যেই শেষ হবে। এরপর পুনরাবৃত্তি ও প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় রেখে আগামী ৭ জানুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু করার পরিকল্পনা রয়েছে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয়। দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, উত্তরপত্র মূল্যায়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ফল প্রস্তুতের পর তা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে। পরে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির মাধ্যমে।

সংশ্লিষ্টরা বলছেন, পাবলিক পরীক্ষার ফল সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই প্রকাশ করা হয়। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকছে। ফল প্রকাশের দিন শিক্ষার্থীরা অনলাইনের পাশাপাশি এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ; অকৃতকার্য প্রায় ৬ লাখ

২০ জুলাই প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল

Update Time : ১১:০৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬