Dhaka ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

  • Reporter Name
  • Update Time : ০৯:১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
  • ১৬৮ Time View

প্রায় তিন বছর বন্ধ থাকার পর আবারো বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। সব পেশার শ্রমিক নেওয়ার অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। আজ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানান মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান। গৃহকর্মী, বাগান, কৃষি, উত্পাদন, পরিষেবা, খনি ও খনন এবং নির্মাণ খাতে বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে মালয়েশিয়া।

তিনি জানান, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে সম্মত হয়েছে মালয়েশিয়া সরকার। সমঝোতা স্মারক স্বাক্ষরের পরপরই বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যকর করা হবে।

বিবৃতিতে বলা হয়, বিদেশি কর্মীদের জন্য স্থায়ী অপারেটিং পদ্ধতি (এসওপি) পরিমার্জন করতে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা পরিষদ সহযোগিতা করবে। এছাড়া ১ জানুয়ারি থেকে ১ জুলাই ২০২২ সাল পর্যন্ত বহু-স্তরীয় লেভি (মাল্টি-টায়ার লেভি) বাস্তবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিসভা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

একরাম হত্যার বিচার প্রক্রিয়ায় অগ্রগতি: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

আবারও খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

Update Time : ০৯:১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১