Dhaka ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, সবাইকে সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীরজুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, সবাইকে সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ২ জুলাই ২০২৬

বর্ষা মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, বিশেষ করে জুলাই ও আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। তবে সরকারি প্রস্তুতির পাশাপাশি জনসচেতনতাই ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রধান হাতিয়ার বলে তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের থানা, উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্যসেবাকেন্দ্রে ডেঙ্গু শনাক্তকরণের এনএস১ (NS1) পরীক্ষার কিট সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে ঢাকা এবং অন্যান্য বড় শহরের সরকারি হাসপাতালগুলোকে সম্ভাব্য রোগীর চাপ মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত শয্যা, চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যসেবা সুবিধাও চালু করা হবে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা ব্যবস্থার ওপর নির্ভর করলে চলবে না। মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পরিষ্কার পানি অপসারণ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই সংক্রমণ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়।

জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদের ইমামদের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা, ছাদ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সরকারের প্রস্তুতি থাকলেও ডেঙ্গু মোকাবিলায় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই সম্মিলিতভাবে কাজ করলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৯০ দশকের নস্টালজিয়া বনাম জলবায়ু সংকট: এআই ছবির আড়ালে পুড়ছে পৃথিবী

জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, সবাইকে সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীরজুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, সবাইকে সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

Update Time : ০৭:৩৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬