Dhaka ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন নিষেধাজ্ঞা তুলতে চেষ্টায় সরকার

  • Reporter Name
  • Update Time : ০৯:২২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
  • ১৪২ Time View

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং এই বাহিনীর সাবেক ও বর্তমান ৭ জন কর্মকর্তার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে চষ্টা চালাচ্ছে সরকার। সম্প্রতি এ বিষয়ে নানাবিধ তৎপরতা চালাচ্ছে সরকার। ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্র জানায়, উভয় জায়গা থেকেই বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে।

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পর ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেই চিঠিতে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে র‍্যাবের ইতিবাচক ভূমিকা তুলে ধরেছেন তিনি। র‍্যাবের এসব ইতিবাচক কার্যক্রম মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির সাথে কোনোভাবেই যে সাংঘর্ষিক নয়, সেটা বোঝাতে চায় সরকার। তবে গত ২৪ ডিসেম্বর এই চিঠি দেওয়া হলেও এখনো কোনো জবাব আসেনি।

যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, লবিস্ট নিয়োগ, সতর্কতার সঙ্গে পদক্ষেপ, ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল, পররাষ্ট্রমন্ত্রীর খোলামেলা বক্তব্যসহ বিভিন্ন বিষয় সামনে আসছে।

গত বছরের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র‍্যাব এবং এই বাহিনীর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

মার্কিন নিষেধাজ্ঞা তুলতে চেষ্টায় সরকার

Update Time : ০৯:২২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২