Dhaka ০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দলের সমাবেশের ডাক, নওগাঁয় ১৪৪ ধারা

  • Reporter Name
  • Update Time : ১২:৪২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
  • ১৩৫ Time View

একই স্থানে একই দিন বিএনপি, যুবলীগ ও ছাত্রলীগ সমাবেশ ডাকায় নওগাঁ পৌর এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা। নওগাঁ পৌর এলাকায় সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ ১৪৪ ধারা বুধবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টা পর্যন্ত বহাল থাকবে।

১৪৪ ধারাকে ঘিরে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল জানান, ১৪৪ ধারাকে ঘিরে বাড়তি সর্তকতা নিয়েছে নেওয়া হয়েছে। মঙ্গলবার ভোর থেকেই পৌর এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। যাতে করে পৌর এলাকায় কেউ সভা সমাবেশ করতে না পারে, সেদিকে শতভাগ নজরদারি থাকবে পুলিশের।

জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান জানান, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জেলা বিএনপির আয়োজনে শহরের নওজোয়ান মাঠে বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল। কিন্তু একই সময় ওই স্থানে জেলা যুবলীগও সমাবেশ ডাকে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কোরআনের বিধান বাস্তবায়নে সংসদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন আমির হামজা, টানলেন সোলায়মান (আ.) ও রানি বিলকিসের ঘটনা

দুই দলের সমাবেশের ডাক, নওগাঁয় ১৪৪ ধারা

Update Time : ১২:৪২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১