Dhaka ০১:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধ হবে শুভশ্রী-নুসরাতের, কে জিতবে?

  • Reporter Name
  • Update Time : ১২:১৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
  • ১৬৫ Time View

টালিউডের দুই নায়িকার মধ্যে যুদ্ধের সংকেত। তারা হলেন শুভশ্রী ও নুসরাত জাহান। গ্ল্যামারে, অভিনয়ে কেউ কারও থেকে কম যান না। তবে এ যুদ্ধে রক্তপাত নেই, নেই হিংসা হানাহানি। এ যুদ্ধ আসলে বক্স অফিসের যুদ্ধ।

একদিকে শুভশ্রী অভিনীত ‘ধর্মযুদ্ধ’ অন্যদিকে নুসরাতের ‘সংকেত’ মুক্তি পেতে চলেছে একই দিনে, জানুয়ারির ২১ তারিখ। দুই নায়িকা বন্ধুত্ব জমাট হলেও বক্সঅফিস উত্তেজনা কিন্তু বাড়ছে ক্রমশ।

‘ধর্মযুদ্ধ’র পরিচালক রাজ চক্রবর্তী। শুভশ্রী ছাড়াও এতে রয়েছেন পার্ণো মিত্র, ঋত্বিক চক্রবর্তী, সোহম ও প্রয়াত অভিনেতা স্বাতিলেখা সেনগুপ্ত।

অন্যদিকে স্বস্তিক সংকেত ছবিটি পরিচালক সায়ন্তন ঘোষাল। লেখিকা দেবারতি মুখোপাধ্যায়ের লেখা রুদ্র-প্রিয়ম সিরিজের দ্বিতীয় উপন্যাস ‘নরক সংকেত’কে অবলম্বন করেই তৈরি হয়েছে এই ছবি। ছবিতে নুসরাত ছাড়াও দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায়কে। দেখা যাবে রুদ্রনীল ঘোষ ও শাশ্বত চট্টোপাধ্যায়কে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিক্ষামন্ত্রীর ট্রান্সজেন্ডারবিষয়ক বক্তব্যের নিন্দা হেফাজতের

যুদ্ধ হবে শুভশ্রী-নুসরাতের, কে জিতবে?

Update Time : ১২:১৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১