Dhaka ০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

  • Reporter Name
  • Update Time : ১২:৩৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
  • ১৪৬ Time View

মহান বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানকে ঘিরে ১৫ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত রাজধানীতে দেশি-বিদেশি রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের চলাচল থাকবে। তাদের নিরাপত্তার স্বার্থে এসময় বিভিন্ন সড়ক বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব সড়ক:

আজ :
১৫ ডিসেম্বর সকাল ১০টার দিকে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে স্বাগত জানাতে আগেই বিমানবন্দর যাবেন। তাই আগামীকাল সকাল ৯টার পর বঙ্গভবন থেকে বিমানবন্দর যাওয়ার সড়ক একাধিকবার বন্ধ রাখা হবে। বিকেলে রামনাথ কোবিন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাবেন। এসময় শাহবাগ, কাকরাইল, প্রেসক্লাব, রাজউক ও মৎস্য ভবন এলাকার সড়ক বন্ধ থাকবে।

বৃহস্পতিবার বিজয় দিবস:

১৬ ডিসেম্বর ভোর সাড়ে ৬টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার স্মৃতিসৌধে যাবেন। সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ফিরবেন। তাদের আসা যাওয়ার এসময় বঙ্গভবন ও গণভবন থেকে গাবতলী-সাভার সড়কে স্বাভাবিক যান চলাচল বন্ধ থাকবে।

প্রধানমন্ত্রী সকাল ৮টায় গণভবন থেকে ধানমন্ডি ৩২ নম্বর যাবেন। সেখানে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর সকাল ৯টা ৫০ মিনিটে প্রথমে জাতীয় প্যারেড গ্রাউন্ডে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপর সকাল ১০টায় যাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এসময় ফের বঙ্গভবন থেকে আগারগাঁও প্যারেড গ্রাউন্ড এবং গণভবন থেকে আগারগাঁওয়ের বিভিন্ন সড়ক বন্ধ থাকবে।

শুক্রবার (১৭ ডিসেম্বর):

১৭ ডিসেম্বর সকালে ভারতীয় রাষ্ট্রপতি ঢাকার রমনার কালী মন্দিরে যাবেন। সেখানে মন্দিরের সংস্কারকৃত অংশ উদ্বোধন এবং কমিটির সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল ৩টায় তিনি দিল্লির উদ্দেশে প্যান প্যাসিফিক সোনারগাঁও থেকে শাহজালাল বিমানবন্দরে যাবেন। এসময় এই সড়কে যান চলাচল বন্ধ থাকবে। এদিকে বিকেল ৩টায় বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সংসদ ভবনের দক্ষিণ প্লাজার অনুষ্ঠানে যোগ দেবেন। এসময় বঙ্গভবন থেকে সংসদ ও গণভবন থেকে সংসদের বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শাপলা চত্বর মামলা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

রাজধানীতে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

Update Time : ১২:৩৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১