Dhaka ০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে সড়ক দূর্ঘটনায় ৫ জন আহত

  • Reporter Name
  • Update Time : ১২:৩৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
  • ১৭৪ Time View

রাজধানীর বনানীতে একটি দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৫ যাত্রী আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১০ ‍ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা হলেন- সিএনজি অটোরিকশার যাত্রী আলামিন মিয়া (৫০), দুলাল হোসেন (৩৫), হাবিবুর রহমান (৩০), বেলাল হোসেন (৩০) ও চালক রাসেল (৩৫)। আহত সবার বাড়ি সিরাজগঞ্জ কাজিপুর উপজেলায়। বর্তমানে তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকেন।

শনিবার (১১ ডিসেম্বব) বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া বলেন, দ্রুতগামী একটি প্রাইভেট কারের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। তবে গাড়ির ভেতর কাউকে পাওয়া যায়নি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

খুলশীর আটতলা ভবনে পুলিশের অভিযান: ৬৩ বিদেশি আটক, জব্দ ৭০ ডিভাইস

রাজধানীতে সড়ক দূর্ঘটনায় ৫ জন আহত

Update Time : ১২:৩৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১