Dhaka ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হে প্রিয়

  • Reporter Name
  • Update Time : ১১:০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
  • ১৪৬৪ Time View

হে প্রিয় তুমি তো আমার বসন্তের সেই রঙিন ফুল,

যা আমার সাদা কালো জীবনের প্রতিটি স্তরকে রঙিন আভায় রাঙিয়ে দিয়েছো।

হে প্রিয় তুমি তো আমার কুয়াশায় ঢাকা সকালের সেই মিষ্টি উষ্ণতা,

যা আমার তুষারশুভ্রে ঢাকা পড়া হৃদয়কে উষ্ণতা দিয়ে জাগিয়ে তুলেছো।

হে প্রিয় তুমি তো আমার পাকা ধানের সেই সোনালী আমেজ,

যা আমার নিস্তেজ হৃদয়কে আনন্দের বানে ভাসিয়ে তুলেছো।

হে প্রিয় তুমি তো আমার নীল আকাশের নিচে সেই কাশবন,

যা আমার অশান্ত মনের শান্ত হওয়ার ঔষধ হয়ে আছো।

হে প্রিয় তুমি তো আমার বৃষ্টির সেই অমূল্য বিন্দুকণা,

যা আমার তৃষ্ণার্ত হৃদয়কে শীতল করেছো।

হে প্রিয় তুমি তো আমার কালবৈশাখীর সেই সর্বনাশী ঝড়,

আমার শরীরের প্রতিটি স্পন্দে স্পন্দে ভালবাসার ঝড় উঠিয়ে সব তছনছ করে দিয়েছো।

“ভালোবাসা হলো ঠিক নীল আকাশের মতো সত্য,

শিশির ভেজা ফুলের মতো পবিত্র কিন্তু সময়ের কাছে পরাজিত

এবং বাস্তবতার কাছে অবহেলিত”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ; অকৃতকার্য প্রায় ৬ লাখ

হে প্রিয়

Update Time : ১১:০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১