Dhaka ০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

“ভুল করলে ছাড় দেবে না জনগণ”: মির্জা ফখরুল

প্রান্তিক প্রতিবেদনঃ
দেশের জনগণ এখন আর আগের মতো সহজ-সরল নয়—এমন মন্তব্য করে সতর্ক ও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৩ মে) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “দেশের মানুষ এখন সবকিছু বোঝে, জানে। তাই ভুল করলে কাউকে ছাড় দেবে না জনগণ।” জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ না করলে তার রাজনৈতিক ও প্রশাসনিক মূল্য দিতে হবে বলেও তিনি ইঙ্গিত দেন।
মির্জা ফখরুল আরও বলেন, জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন ও রক্ত দিয়েছেন, তাদের আত্মত্যাগ যেন কোনোভাবেই বৃথা না যায়—সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে তাদের আরও দায়িত্বশীল, কার্যকর ও পরিকল্পিতভাবে কাজ করতে হবে।
পিরোজপুর জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাটের অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব অনিয়ম-দুর্নীতির বিষয়ে কঠোর নজরদারি প্রয়োজন।
অনুষ্ঠানে প্রকৌশল খাতের বিভিন্ন পেশাজীবী ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শাপলা চত্বর মামলা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

“ভুল করলে ছাড় দেবে না জনগণ”: মির্জা ফখরুল

Update Time : ০৬:০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬