Dhaka ১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হেফাজত সমাবেশে ৫৮ জন নিহতের অভিযোগ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল

ঢাকা, ২৭ জুলাই: ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত কথিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।

সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্রটি জমা দেন প্রসিকিউটর জহিরুল আমিন। পরে মামলাটি ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানির জন্য উপস্থাপন করা হয়।

মামলাটিতে বর্তমানে ৯ জন আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন—সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রূপা এবং মোজাম্মেল বাবু।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন। তদন্ত সংস্থা নিহতদের পরিচয় শনাক্ত করে জানিয়েছে, ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন নিহত হয়েছেন।

প্রসিকিউশনের ভাষ্য, ওই ঘটনায় সংঘটিত হত্যাকাণ্ড ও সংশ্লিষ্ট কর্মকাণ্ড আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের আওতায় মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করার লক্ষ্যে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অভিযোগের গ্রহণযোগ্যতা, পরবর্তী শুনানির তারিখ এবং অভিযোগ গঠনের বিষয়ে ট্রাইব্যুনাল পরবর্তী আদেশ দেবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

হেফাজত সমাবেশে ৫৮ জন নিহতের অভিযোগ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল

Update Time : ০৫:৫০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬