Dhaka ০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওমিক্রন ছড়াচ্ছে দ্রুত, পৌঁছেছে ১০৬ দেশে

  • Reporter Name
  • Update Time : ০৪:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
  • ১২৫ Time View

করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট এখনও বিশ্বজুড়ে ভাইরাসের নমুনায় আধিপত্যশীল রয়েছে। তবে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ক্রমান্বয়ে বাড়ছে এবং এটি বিশ্বজুড়ে এক ধরনের ঝুঁকি তৈরি করছে। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহামারিবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উদ্বেগজনক এই ভ্যারিয়েন্টের বিস্তারের ব্যাপারে ডব্লিউএইচও বলছে, বিশ্বজুড়ে করোনাভাইরাসের নমুনার জিনগত বিন্যাসে ৯৬ শতাংশে ডেল্টা মিলছে। তবে এই হার আগের সপ্তাহের ৯৯ দশমিক ২ শতাংশের তুলনায় কিছুটা কম। আর একই সময়ে ওমিক্রনের উপস্থিতি আগের সপ্তাহের ০ দশমিক ৪ শতাংশের তুলনায় বৃদ্ধি পেয়ে ১ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, করোনাভাইরাসের অত্যন্ত সংক্রামক নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এখন পর্যন্ত বিশ্বের ১০৬টি দেশে পৌঁছেছে।

সূত্র: সিএনএন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

ওমিক্রন ছড়াচ্ছে দ্রুত, পৌঁছেছে ১০৬ দেশে

Update Time : ০৪:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১