Dhaka ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালদ্বীপ সফরে স্বাস্থ্য, শিক্ষাসহ চার সমঝোতা স্মারক সই করবেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১২:৩৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
  • ১০২ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফরে দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক সই হতে পারে। রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ড. মোমেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২-২৩ ডিসেম্বর মালদ্বীপ সফর করবেন। সে সময় দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত করারোপ, যুব ও ক্রীড়া বিষয়ে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে।

২২ ডিসেম্বর একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালেতে অবতরণ করবেন। এ সময় বিমানবন্দরে মালদ্বীপ সরকারের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানাবেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হবে।

এরপর প্রধানমন্ত্রী প্রেসিডেন্সিয়াল প্রাসাদে যাবেন। সেখানে মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট, স্পিকার ও প্রধান বিচারপতি সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। এছাড়া প্রধানমন্ত্রী মালদ্বীপের জাতীয় পার্লামেন্টে বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

একরাম হত্যার বিচার প্রক্রিয়ায় অগ্রগতি: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

মালদ্বীপ সফরে স্বাস্থ্য, শিক্ষাসহ চার সমঝোতা স্মারক সই করবেন প্রধানমন্ত্রী

Update Time : ১২:৩৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১