Dhaka ০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টানা তিন দিন যুক্তরাজ্যে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড

  • Reporter Name
  • Update Time : ১০:৫১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
  • ১৪১ Time View

গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাজ্যে প্রতিদিনই বাড়ছে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত ব্যক্তির সংখ্যা। তবে গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত যুক্তরাজ্যে প্রতিদিন যত সংখ্যক ব্যক্তি করোনায় আক্রান্ত হচ্ছেন, দেশটির গত দুই বছরের মহামারির ইতিহাসে এত বেশি দৈনিক সংক্রমণের ঘটনা কখনও ঘটেনি।
আজ শনিবার দেশটির সরকারি তথ্যের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৫ ডিসেম্বর) যুক্তরাজ্যে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭৮ হাজার ১৫৮ জন। তার পরের দিন, বৃহস্পতিবার এই সংখ্যা বেড়ে পৌঁছায় ৮৮ হাজার ১৯৫ জনে।

কিন্তু এই দুইদিনের নতুন আক্রান্ত রোগীর সংখ্যাকে ছাপিয়ে গেছে শুক্রবারের রেকর্ড। এই দিন দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৯৩ হাজার ৪৫ জন।

নতুন শনাক্ত হওয়া এই করোনা রোগীদের একটি বিশাল অংশ ওমিক্রনে আক্রান্ত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

টানা তিন দিন যুক্তরাজ্যে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড

Update Time : ১০:৫১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১