Dhaka ০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ

প্রান্তিক ডেস্ক

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম অধিবেশনের সমাপনী অনুষ্ঠানের পর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর মধ্য দিয়ে আগামী এক বছরের জন্য ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেলেন তিনি। তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ সময় বুধবার রাত ১টার দিকে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম অধিবেশন ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হয়ে ৭ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত চলবে। এবারের অধিবেশনের প্রতিপাদ্য— ‘Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All’

গত ২ জুন জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত গোপন ব্যালটের নির্বাচনে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকৌরিস পান ৯১ ভোট। মোট ১৯০টি ব্যালট পড়েছিল। জাতিসংঘের আঞ্চলিক পর্যায়ক্রমিক ব্যবস্থায় এবার সাধারণ পরিষদের সভাপতির পদটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নির্ধারিত ছিল।

ড. খলিলুর রহমানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে প্রায় চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশ ফিরে এলো। এর আগে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬-৮৭ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি ছিলেন এ পদে দায়িত্ব পালনকারী প্রথম বাংলাদেশি।

দায়িত্ব গ্রহণের আগে সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন ড. খলিলুর রহমান। বৈঠকের পর জাতিসংঘ বাংলাদেশ কার্যালয় নবনির্বাচিত সাধারণ পরিষদ সভাপতিকে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানায়।

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আগামী এক বছর ড. খলিলুর রহমানকে বিশ্বের ১৯৩টি সদস্যরাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনা করতে হবে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এবারের অধিবেশনে বিশ্বনেতারা বহুপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবিত করা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় অগ্রগতি এবং শান্তি, মর্যাদা ও সমতার জন্য সম্মিলিত পদক্ষেপসহ বৈশ্বিক বিভিন্ন সংকট নিয়ে আলোচনা করবেন।

প্রান্তিক ডেস্ক

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

খুলশীর আটতলা ভবনে পুলিশের অভিযান: ৬৩ বিদেশি আটক, জব্দ ৭০ ডিভাইস

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ

Update Time : ০৪:৫২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬