Dhaka ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫-১১ বছরের শিশুদের জন্য নিউজিল্যান্ডে করোনার টিকা অনুমোদন

  • Reporter Name
  • Update Time : ১০:৩৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
  • ১২৮ Time View

করোনাভাইরাস মহামারি প্রতিরোধে ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকার অনুমোদন দিয়েছে নিউজিল্যান্ড। অল্পবয়সী শিশুদের জন্য দেশটিতে এটিই প্রথম কোনো টিকার অনুমোদন।

এক বিবৃতিতে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কমপক্ষে ২১ দিনের বিরতিতে ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের শরীরে ফাইজারের টিকার দু’টি ডোজ প্রয়োগ করা হবে।

আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর আগে চলতি মাসের শুরুতে প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ায়ও একই বয়সসীমার শিশুদের জন্য ফাইজারের করোনা টিকার অনুমোদন দেওয়া হয়।

এক বিবৃতিতে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাস মহামারি প্রতিরোধে ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের শরীরে ফাইজারের কোভিড-১৯ টিকা ব্যবহারের অস্থায়ী অনুমোদন দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিষয়ক নীতিনির্ধারণী সংস্থা মেডসেফ এই অনুমোদন দেয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শাপলা চত্বর মামলা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

৫-১১ বছরের শিশুদের জন্য নিউজিল্যান্ডে করোনার টিকা অনুমোদন

Update Time : ১০:৩৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১