শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

বিশ্বের ৭৭টি দেশে ওমিক্রনের রোগী শনাক্ত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ১০৯ Time View

Please Share This Post in Your Social Media

এ পর্যন্ত বিশ্বের ৭৭টি দেশে ওমিক্রনের রোগী শনাক্ত হয়েছেন। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সতর্ক করে বলা হয়েছে, এই নতুন ভ্যারিয়েন্ট অবিশ্বাস্য গতিতে ছড়িয়ে পড়ছে।

এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান টেড্রোস আধানোম গেব্রিয়াসুস বলেছেন, আরও অনেক দেশেই ওমিক্রন ছড়িয়ে থাকতে পারে, কিন্তু এখনও হয়তো শনাক্ত হয়নি। এই ভ্যারিয়েন্টের মোকাবিলায় যা করা দরকার তা করা হচ্ছে না। এটা উদ্বেগের বিষয়।

নভেম্বরে প্রথম দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয় এবং দেশটিতে এখন পর্যন্ত নতুন ভ্যারিয়েন্টে সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 DailyPrantik.com
কারিগরি সহযোগিতায়: