Dhaka ০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দুকধারীর গুলিতে যুক্তরাষ্ট্রে স্কুলে ৩ শিক্ষার্থী নিহত

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
  • ১৫২ Time View

যুক্তরাষ্ট্রের মিশিগানের অক্সফোর্ডের একটি হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে তিন শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় এক শিক্ষকসহ আটজন আহত হয়েছেন। সিএনএন এর খবরে জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দুকধারীর গুলিতে তিন ছাত্র মারা ও আটজন আহত হওয়ার পর ১৫ বছর বয়সী এক কিশোরকে হেফাজতে রাখা হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মাইকেল ম্যাকক্যাব সংবাদ সম্মেলনে জানান, এ ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়েছে। নিহতরা অক্সফোর্ড স্কুলের ১৬ বছর বয়সী এক ছেলে শিক্ষার্থী, ১৪ ও ১৭ বছর বয়সী দু’জন মেয়ে শিক্ষার্থী।

তিনি আরও বলেন, গুলিবিদ্ধ আটজনের মধ্যে একজন শিক্ষক বলে মনে করা হচ্ছে। আটজন আহতের মধ্যে বর্তমানে দুজনের অস্ত্রোপচার চলছে এবং বাকি ছয়জনের অবস্থা স্থিতিশীল রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

বন্দুকধারীর গুলিতে যুক্তরাষ্ট্রে স্কুলে ৩ শিক্ষার্থী নিহত

Update Time : ০৫:৫৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১