Dhaka ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে চেয়ারম্যান পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০১:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • ১২৪ Time View

তৃতীয় ধাপে ঘোষিত তপসিল অনুযায়ী ২৮ নভেম্বর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে। দলীয় প্রার্থীদের মধ্যে ৪নং বড়পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাহাবুদ্দীন মিয়া মনোনয়ন পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বর্তমান চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।

মনোনয়ন বাতিলের প্রতিবাদে গতকাল রবিবার দুপুর ১২ টার সময় উপজেলা চৌরাস্তা মোড়ে ওই ইউনিয়নের কিছু মুক্তিযোদ্ধা ও কর্মী-সমর্থক মানববন্ধন ও পথসভা করেছেন। এরপর সংবাদ সম্মেলন করেছেন বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলামের ছোট ভাই অধ্যক্ষ সাদেকুল ইসলাম।

মানববন্ধনে যোদ্ধা মুক্তিযোদ্ধা ইউনুস আলী বক্তব্যে বলেন, মনোনয়ন প্রাপ্ত শাহাবুদ্দিন মিয়া একজন রাজাকারের পুত্র, তার পিতা আব্দুল হালিম (হেলিম) মিয়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী ভুমিকা পালন করেছে এবং বিশেষ ট্রাইবুনালে বিচার হয়েছে। তার মনোনয়ন বাতিলের দাবিতে এ মানববন্ধন করছি। তিনি আরও বলেন, বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম একজন পরীক্ষিত ও ত্যাগী আওয়ামী লীগ পরিবারের সন্তান। তার পিতা মরহুম সামশুল হক উপজেলা আওয়ামী লীগের একাধিকবারের সভাপতির দ্বায়িত্ব পালন করেছেন। তাকে পুনরায় মনোনয়ন দেওয়া হোক।

মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের লিখিতভাবে বক্তব্য পাঠ ও বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যাদেন বর্তমান চেয়ারম্যানের ছোট ভাই বঙ্গবন্ধু ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার নির্বাহী সদস্য ও বালিয়াডাঙ্গী উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহবায়ক, সাধারণ সম্পাদক বালিয়াডাঙ্গী উপজেলা ক্রীড়া সংস্থা অধ্যক্ষ মো. সাদেকুল ইসলাম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শাপলা চত্বর মামলা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

বালিয়াডাঙ্গীতে চেয়ারম্যান পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

Update Time : ০১:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১