Dhaka ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশিসহ মালেশিয়ায় ৯৫ জন আটক

  • Reporter Name
  • Update Time : ০৬:১৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
  • ১৬৭ Time View

অবৈধ অভিবাসী ধরপাকড় অব্যাহত রেখেছে মালেশিয়া সরকার। প্রায় প্রতিদিনই কোন না কোন দেশের নাগরিকদের আটক করা হচ্ছে। দালাল এবং নিজেদের ভুলে এখন আতঙ্কে সময় কাটাচ্ছেন বিদেশী প্রবাসীরা। গতকাল মঙ্গলবার গভীর রাতে টানা তিন ঘণ্টার অভিযানে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৫ জন অবৈধ অভিবাসী আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৫২ জন পুরুষ ও ৪৩ জন নারী রয়েছেন।

জানা যায়, দেশটির জালান দেওয়ান সুলতান সুলাইমান-১ এর পাঁচতলা দোকানঘরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে দেশটির ইমিগ্রেশন পুলিশ। তবে বৈধ কাগজপত্র থাকায় ১৫০ জন অভিবাসীর ৫৫ জনকে ছেড়ে দেওয়া হয়।

কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন ডিরেক্টর স্যামসুল বদরিন মহসিন জানিয়েছেন, আটকরা ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের নাগরিক।

জানা যায়, যাদের আটক করা হয়েছে, তাদের বেশিরভাগেরই বৈধ কাগজপত্র নেই। আটকরা অধিকাংশই নির্মাণশ্রমিক, কেউ কেউ ব্যবসায়ী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শাপলা চত্বর মামলা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

বাংলাদেশিসহ মালেশিয়ায় ৯৫ জন আটক

Update Time : ০৬:১৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১