Dhaka ০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে হাতপাখার প্রার্থীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
  • ৩৫১ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ নাারয়ণগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়ন পরিষদে হাতপাখার চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক-এর উপর সরকার দলীয় বাদল বাহিনীর নির্মম ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তিনি বলেছেন, সরকার দলীয় প্রার্থীরা পরাজয় নিশ্চিত আঁচ করতে পেরে চোরাগুপ্তা হামলারপথ বেছে নিয়েছে। সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় ক্যাডার ও সন্ত্রাসীদের প্রার্থী দিয়ে সারাদেশে অরাজকতা সৃষ্টি করছে। হাতপাখার প্রার্থীদের উপর সন্ত্রাসী হামলা, হাতপাখার প্রার্থীদের মনোনয়ন ফরম ছিনিয়ে নেয়ার মত ঘটনা বর্তমান সরকারের সময় ঘটছে।

তিনি বলেন, কাশিপুরে হাতপাখার প্রার্থীর উপর হামলাকারী বাদল বাহিনীর সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। সেইসাথে আওয়ামী লীগের প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের হাতপাখার প্রার্থীর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের চাষাড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন নাসিক মেয়র প্রার্থী মুফতি মাসুম বিল্লাহসহ জেলা ও থানা নেতৃবৃন্দ।

অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, বর্তমান নির্বাচন কমিশন সরকার দলীয় কমিশনে পরিণত হয়েছে। প্রধান নির্বাচন কমিশন গৃহপালিত কর্মচারীর ভুমিকা পালন করছে। এমন বেহায়া ও অথর্ব ইসি দেশবাসী আর দেখছে বলে মনে হয় না। তিনি বলেন, অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করতে ব্যর্থ হলে সারাদেশে তৃণমূল থেকে গণআন্দোলন গড়ে তোলা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শাপলা চত্বর মামলা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

সারাদেশে হাতপাখার প্রার্থীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

Update Time : ০৫:৩৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১