Dhaka ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ মিলেছে লালমনিরহাটে!

  • Reporter Name
  • Update Time : ১২:২৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
  • ১৮৮ Time View

লালমনিরহাট সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের পুকুর খনন করতে গিয়ে সন্ধান মিলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ।

খবর পেয়ে শনিবার সকাল থেকে উদ্ধার কার্যক্রম শুরু করে বিমান বাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

এর আগে শুক্রবার বিকেলে ওই ইউনিয়নের গুড়িয়াদহ দাড়ারপাড় গ্রামের রেজাউলের পুকুর খনন করতে গিয়ে তা দৃশ্যমান হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিজের জমিতে পুকুর খনন শুরু করেন গুড়িয়াদহ দাড়ারপাড় গ্রামের রেজাউল। খননের একপর্যায়ে শুক্রবার বিকেলে একটি বিমানের পিছনের অংশের ধ্বংসাবশেষ দেখতে পান শ্রমিকরা। এ সময় স্থানীয়দের খবরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জায়গাটি দখলে নিয়ে খনন কাজ বন্ধ করে দেন। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে খবর পাঠায় পুলিশ।

শনিবার সকালে বিমান বাহিনী লালমনিরহাট ইউনিট, লালমনিরহাট ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে বিমানটির উদ্ধারে খনন কাজ শুরু করে। এরই মাঝে বিমানের ধ্বংসাবশেষ থেকে পাইলটের ব্যবহৃত আংটি, বেশ কিছু গোলা বারুদ উদ্ধার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন।

ধারনা করা হচ্ছে ১৯৪৭ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত মার্কিন যুদ্ধ বিমান এটি। মৃত পাইলটের ব্যবহৃত আংটিও উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত লালমনিরহাট বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মাসুদ বলেন, স্থানীয়দের খবরে খনন করে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। উদ্ধার শেষ হলে যাবতীয় তথ্য তুলে ধরে প্রেস ব্রিফিং করা হবে। তবে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত মার্কিন যুদ্ধ বিমান বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, বিমান বাহিনীর নেতৃত্বে যৌথভাবে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। উদ্ধার শেষ হলে বিস্তারিত জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

একরাম হত্যার বিচার প্রক্রিয়ায় অগ্রগতি: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ মিলেছে লালমনিরহাটে!

Update Time : ১২:২৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০