Dhaka ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারী ধর্ষন ও নির্যাতন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে : মুফতী সৈয়দ ফয়জুল করীম

  • Reporter Name
  • Update Time : ০৩:৫০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
  • ১৭৫ Time View
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, নারী ধর্ষণ, হত্যা, নির্যাতন যে কোন সময়ের চেয়ে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। মা-বোনদের ইজ্জতের নিরাপত্তা নেই।
তিনি বলেন, ইসলাম নারীদের সমান অধিকার নয়, বরং অগ্রাধিকার দিয়েছে। এখন নারীদের মুক্তি নিশ্চিত করতে হলে কুরআনে বর্ণিত অধিকার প্রতিষ্ঠায় সরকারকে কাজ করতে হবে।
তিনি বলেন, সিলেট এমসি কলেজের হোস্টেলে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ তার প্রমাণ। ছাত্রলীগ প্রমাণ করলো তাদের হাতে নারী জাতিও আজ নিরাপদ নয়। তিনি বলেন, একদিকে নারী ধর্ষণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি অপরদিকে দুর্নীতির রেকর্ড দেশবাসীকে চরম শঙ্কিত করে তুলেছে।
আজ শুক্রবার বিকেলে পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলনের কার্যালয়ে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা নেছার উদ্দিনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুফতী ফয়জুল করীম বলেন, দেশে একধরণের অস্থিরতা বিরাজ করছে। মানুষের জান-মাল, ইজ্জত আব্রæর নিরাপত্তা নেই। এমতাবস্থায় সকলকে দেশ, ইসলাম ও মানবতার স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বার্তা প্রেরক

আহমদ আবদুল কাইয়ূম
প্রচার সম্পাদক, ০১৭১১৪৬২৪৩২

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

একরাম হত্যার বিচার প্রক্রিয়ায় অগ্রগতি: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

নারী ধর্ষন ও নির্যাতন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে : মুফতী সৈয়দ ফয়জুল করীম

Update Time : ০৩:৫০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০