Dhaka ০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার প্রভাবে বিশ্বজুড়ে ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল

  • Reporter Name
  • Update Time : ১০:৫১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
  • ৮৩ Time View

নতুন বছরের শুরুতে বিশ্বজুড়ে বিপুল সংখ্যক ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা বজায় রয়েছে। রবিবার (২ জানুয়ারি) সারা বিশ্বে চার হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে এক যুক্তরাষ্ট্রেই বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা সারা বিশ্বের মোট সংখ্যার অর্ধেকেরও বেশি।

মূলত বিশ্বজুড়ে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি এবং শীতকালীন খারাপ আবহাওয়ার কারণেই এতো বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল করতে হয়েছে এয়ারলাইন্সগুলোকে। সোমবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর আগে শনিবারও সারা বিশ্বে প্রায় সাড়ে চার হাজার ফ্লাইট বাতিল হয়েছিল।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার.কম-এর তথ্য অনুযায়ী, রোববার গ্রিনিচ মান সময় রাত ৮টা (বাংলাদেশ সময় সোমবার রাত ২টা) পর্যন্ত সারা বিশ্বে চার হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে এক যুক্তরাষ্ট্রেই বাতিল হয়েছে ২ হাজার ৪০০-র বেশি ফ্লাইট।

এদিকে রয়টার্স জানিয়েছে, করোনাভাইরাস সংশ্লিষ্ট কারণে কর্মীর ঘাটতি দেখা দেওয়ায় পরিবহন সেবাদাতা মার্কিন সংস্থাগুলো যুক্তরাষ্ট্রজুড়ে তাদের পরিষেবা স্থগিত বা কমিয়ে এনেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

করোনার প্রভাবে বিশ্বজুড়ে ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল

Update Time : ১০:৫১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২