চীনের শানঝি প্রদেশে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দেওয়া এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, এ দুর্ঘটনায় বাংলাদেশ সরকার ও জনগণ চীনের জনগণের পাশে রয়েছে। তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
চীনের উত্তরাঞ্চলীয় শানঝি প্রদেশের লিউশেনইউ কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণের এ ঘটনায় অন্তত ৮২ জন নিহত হন। বিস্ফোরণের সময় খনির ভেতরে শতাধিক শ্রমিক অবস্থান করছিলেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
Reporter Name 











