Dhaka ০৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিত্যপণ্যের উর্ধ্বগতির ফলে শ্রমিকজনতা দিশেহারা: ইসলামী শ্রমিক আন্দোলন

  • Reporter Name
  • Update Time : ১০:৩২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
  • ১১৬ Time View

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপত্বি মুহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, নিত্যপণ্যের উর্ধ্বগতির ফলে শ্রমিক-জনতা দিশেহারা। বার বার চাল, ডাল, তেলের দামসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধিতে জনজীবন চরম দুর্বিষহ হয়ে উঠছে। এ অমানবিক মূল্যবৃদ্ধির কারণে শ্রমিক-জনতা আজ অসহায় জীবন যাপন করছে।

আজ বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনে ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসাইন প্রধানিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত শুরা অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওমর ফারুক। বক্তব্য রাখেন নগর নেতা মুফতী ছিদ্দিকুর রহমান, এইচ এম আনিসুর রহমান, সৈয়দ ওমর ফারুক যশোরী, মুহা. কামাল হোসেন প্রমুখ।

শুরা অধিবেশনে হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়াকে সভাপতি, ডা. মজিবুর রহমানকে সহ-সভাপতি এবং এইচ এম আনিসুর রহমানকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী শ্রমিক আন্দোলনের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুর রহমান বলেন, ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা না থাকায় শ্রমিকরা আজ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এজন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের লক্ষ্যে পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঢাবি এলাকায় তিন ককটেল বিস্ফোরণ- বিক্ষোভ ছাত্রদলের

নিত্যপণ্যের উর্ধ্বগতির ফলে শ্রমিকজনতা দিশেহারা: ইসলামী শ্রমিক আন্দোলন

Update Time : ১০:৩২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১