চতুর্থ ধাপে ৮৩৮টি ইউনিয়ন পরিষদ ও তিনটি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুুষ্ঠিত হয়েছে গতকাল রোববার (২৬ ডিসেম্বর)। নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষ, উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। কয়েকটি এলাকায় নির্বাচন কর্মকর্তা ও বিজয়ী প্রার্থীর ওপরও হামলার ঘটনা ঘটেছে।
পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছুঁড়েছে। গুলিতে ঠাকুরগাঁও, পটুয়াখালী ও সিলেট জেলায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি।
নিহত তিনজনের মধ্যে ঠাকুরগাঁওয়ে পুলিশের গুলিতে ১ জন, রাঙ্গাবালীতে ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে একজন এবং সিলেটে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
Reporter Name 

















