Dhaka ০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লঞ্চের ইঞ্জিনে সমস্যা পেয়েছে তদন্ত কমিটি

  • Reporter Name
  • Update Time : ১২:২৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
  • ১৪৭ Time View

নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সদস্যরা সুগন্ধা নদীতে পুড়ে যাওয়া লঞ্চটি পরীক্ষা করে ইঞ্জিনে ত্রুটি ছিল বলে জেনেছেন। তবে কী ধরনের সমস্যা ছিল, সেটা তাঁরা প্রতিবেদনে বিস্তারিত জানাবেন।

তদন্ত কমিটির আহ্বায়ক যুগ্ম সচিব তোফায়েল ইসলাম গতকাল দুপুরে ঝালকাঠি লঞ্চঘাটে সাংবাদিকদের বলেন, ‘আমরা পুড়ে যাওয়া জাহাজ এবং দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইঞ্জিনের কিছু সমস্যা আমরা পেয়েছি। সেটা কী এবং সেটার সঙ্গে কী কারণে কী হয়েছে তার যোগসূত্র দেখতে হবে।’

অগ্নিকাণ্ডে ৩৮ জনের মৃত্যু এবং অনেকের নিখোঁজ থাকার ঘটনায় ঝালকাঠি থানায় গতকাল শনিবার একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লঞ্চটি অগ্নিকুণ্ড হয়ে নদীর যে তীরে থামে, সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের সেই দিয়াকুলের গ্রাম পুলিশ (চৌকিদার) মো. জাহাঙ্গীর হোসেন দুপুরে মামলাটি করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শাপলা চত্বর মামলা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

লঞ্চের ইঞ্জিনে সমস্যা পেয়েছে তদন্ত কমিটি

Update Time : ১২:২৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১