Dhaka ০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হামলা চালানোর সক্ষমতা নিয়ে সংশয়ে ইসরায়েল

  • Reporter Name
  • Update Time : ১১:৪৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
  • ১৫০ Time View

প্রয়োজন হলে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাবে বলে ইহুদিবাদী ইসরায়েল যে হুমকি দিয়েছে তার সক্ষমতা প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে সংশয়ে খোদ ইসরায়েলের পদস্থ কর্মকর্তারা।

১৯৮১ সালে ইরাকের একটি পরমাণু স্থাপনায় হামলা পরিচালনাকারী ইসরায়েলি পাইলট রেলিক শেফার নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, এরকম হামলা চালানো ইসরায়েলের জন্য শুধু কঠিনই নয় অসম্ভব।

তাদের ধারণা, অন্ততপক্ষে এই মুহূর্তে বা অদূর ভবিষ্যতে এরকম হামলা চালানোর সক্ষমতা নেই তেল আবিবের। নিউ ইয়র্ক টাইমস ইসরায়েলের কয়েকজন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করা কিংবা অন্তত এগুলোর কার্যক্রমকে পিছিয়ে দেওয়ার সক্ষমতা এখনও অর্জন করেনি ইসরায়েল।

ইসরায়েলি কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, হয়তো ইরানের একটি বা দু’টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে সেগুলোর সামান্য ক্ষতি করা যাবে কিন্তু ইরানের প্রত্যন্ত অঞ্চলগুলোতে অসংখ্য পরমাণু স্থাপনা গড়ে ওঠায় ইসরায়েল এগুলোতে যে পদ্ধতিতে হামলা চালানোর কথা বলছে তার সক্ষমতা তেল আবিবের নেই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

টঙ্গীতে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

হামলা চালানোর সক্ষমতা নিয়ে সংশয়ে ইসরায়েল

Update Time : ১১:৪৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১