Dhaka ০১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান সিরিজে টাইগারদের ফিল্ডিং কোচ বাবুল

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
  • ১৭০ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর আলোচনা সমালোচনাতো কম হয়নি। এরপরও দলের কোচিং স্টাফদের বাদ দেওয়ায় যেনো অসহায় পড়ে ক্রিকেট কর্তারা। অবশেষে ফিল্ডিং কোচকে সরানো সম্ভব হয়েছে। নেওয়া হয়েছে দেশিয় কোচিং স্টাফ।
ঘরোয়া ক্রিকেটের এই পরিচিত কোচ হাল ধরবেন জাতীয় দলের ফিল্ডিংয়ের।

আগেই প্রশ্ন উঠেছিল ফিল্ডিং কোচ রায়ান কুকের ভূমিকা নিয়ে। তার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে বিশ্বকাপ শেষেই। নতুন করে তার সঙ্গে আর কোনো চুক্তি করতে রাজি নয় বিসিবি। বিষয়টা গতকালই জানিয়েছিলেন আকরাম খান।

কুকের পরিবর্তে নতুন কোচের সন্ধানে নামে বোর্ড। ঘরের মাঠে আসন্ন পাকিস্তান সিরিজে সে দায়িত্ব দেওয়া হয়েছে মিজানুর রহমান বাবুলকে।

আপতত পাকিস্তান সিরিজে ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন ঘরোয়া ক্রিকেটের পরিচিত এই কোচ। এর আগেও বিপদে বাবুলের শরণাপন্ন হয়েছে বিসিবি। দলের বিপদে সহকারী ব্যাটিং কোচের ভূমিকায় দেখা গেছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল খুলনার এই কোচকে।

এদিকে বিশ্বকাপের মতো মঞ্চে কোনো টিম ম্যানেজার ছাড়াই খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। তবে ঘরের মাঠে পাকিস্তান সিরিজে এই দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক ক্রিকেটার নাফিস ইকবালকে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

টঙ্গীতে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

পাকিস্তান সিরিজে টাইগারদের ফিল্ডিং কোচ বাবুল

Update Time : ০৩:৫৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১