Dhaka ০৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার বরুরা ও রায়পুরের কেরোয়ায় হাতপাখা প্রার্থীর ওপর হামলার নিন্দা

  • Reporter Name
  • Update Time : ০৬:২৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
  • ১৫৩ Time View

কুমিল্লা বরুড়ার ২নং ভবানীপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী মুফতী শরীফুল ইসলাম এবং রায়পুর ৬নং কেরোয়া ইউনিয়নের হাতপাখার কর্মীদের উপর সরকার দলীয় দস্যুদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

আজ রবিবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, শনিবার বিকালে কেরোয়া ইউনিয়নের জোড়পোল এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কার কর্মীরা নির্বাচনী প্রচারনা চালানো অবস্থায় আওয়ামী লীগের নৌকা মার্কার কর্মীরা অতর্কিত হামলা চালায় এতে গুরুত্বর আহত হয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হাফেজ মোঃ আব্দুল আহাদ মামুনসহ কয়েকজন। পরে তাদেরকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে বরুরা ভবানীপুর ইউনিয়নে হাতপাখার চেয়ারম্যান প্রার্থী মুফতী শরীফুল ইসলামকে প্রাণনাশের চেষ্টা করে। এতে মারাত্মক আহত হন তিনি।

পীর সাহেব চরমোনাই বলেন, দেশে কোন নির্বাচন কমিশন আছে বলে মনে হয় না। আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ফলে দেশ এক চরম পরিণতির দিকে ধাবিত হচ্ছে। দেশের ভবিষ্যৎ নিয়ে সচেতন মহল উদ্বিগ্ন। স্বাধীনতার ৫০তম বছরে এসেও মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারছে না, তাহলে নির্বাচনের কী প্রয়োজন।জনগণ যদি নির্বাচন করতে না পারে এবং জনগণ তাদের পছন্দের প্রাথীদের ভোট দিতে না পারে, তাহলে নির্বাচনের নামে তামাশার কী দরকার? ইউপি নির্বাচনে সহিংসতায় ৪১জন মানুষের মৃত্যু হওয়া অশুভ ইঙ্গিত বহন করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঢাবি এলাকায় তিন ককটেল বিস্ফোরণ- বিক্ষোভ ছাত্রদলের

কুমিল্লার বরুরা ও রায়পুরের কেরোয়ায় হাতপাখা প্রার্থীর ওপর হামলার নিন্দা

Update Time : ০৬:২৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১