Dhaka ০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অন্যরকম সফর শেষে দেশে ফিরলো টাইগাররা

  • Reporter Name
  • Update Time : ০১:১৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
  • ১৭৩ Time View

যা ভাবনায় ছিলো তার কাছে ধারে পাশেও যেতে পারেনি টাইগাররা। এক কথায় অন্যরমক এক সফর শেষে দেশে ফিরলো তারা। এমন হতাশা নিয়ে ফিরতে হবে এমনটা হয়তো ভাবেনি কোন ক্রিকেটার বা দর্শক। কিন্তু নিয়তি বলে কথা। বিশ্বকাপ মিশনের বাছাই পর্বের শুরুতে স্কটল্যান্ডের সঙ্গে হেরে ধাক্কা খায় বাংলাদেশ দল। এরপর সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেছিলেন, ‘এই ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে ভালো কিছু করব।’ করেছিলেনও টাইগাররা। বাছাই পর্বের পরের দুই ম্যাচ জিতে জায়গা করে নেয় সুপার টুয়েলভে।

টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, আজ (শুক্রবার) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এমিরেটস এয়ারলাইনসে চড়ে দেশের উদ্দেশে জাতীয় দলের ৭ জন ক্রিকেটার দুবাই ছেড়েছেন। তারা রয়েছেন ঢাকার পথে। সেই ৭ ক্রিকেটার হলেন- রুবেল হোসেন, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শামীম পাটোয়ারী ও নাঈম শেখ। দেশে ফেরা এই দলে আছেন বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম ও চিকিৎসক দেবাশিষ চৌধুরী।

পাকিস্তান সিরিজকে সামনে রেখে ১২ নভেম্বর থেকে অনুশীলন শুরু হওয়ার কথা। তার আগেই দেশে ফিরবেন ছুটিতে থাকা ক্রিকেটাররা। আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

টঙ্গীতে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

অন্যরকম সফর শেষে দেশে ফিরলো টাইগাররা

Update Time : ০১:১৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১