Dhaka ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাপের কামড়ে এক স্কুলছাত্রের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৫:২৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
  • ১৫৯ Time View

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (২৩ জুলাই) রয়েল (১২) নামে এক স্কুলছাত্রের সাপের কামড়ে মৃত্যু হয়েছে।
স্কুলছাত্র রয়েল (১২) উপজেলার ছিট মাধবপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে স্থানীয় সিডি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে খাওয়ার পরে রয়েল তার নিজ বাড়ির শোবার ঘরে ঘুমিয়েছিল। গভীর রাতে ঘুমের মধ্যে তার হাতে একটি সাপ কামড়ে ধরে। তৎক্ষণাৎ রয়েল জেগে উঠে চিৎকার দিয়ে কাপড় দিয়ে ধরে সাপটিকে ছুঁড়ে ফেলে দেয়। তখনই তার বাবা-মা ঘরে এসে সাপটিকে দেখতে পেলেও ছেলের ক্ষতির ভয়ে সাপটিকে না মেরে পালিয়ে যেতে দেয়।‌ ওই রাতেই রয়েলকে স্থানীয় দুজন ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। এবং ওঝাদের ঝাড়-ফুঁকে কোনো কাজ না হওয়ায় পরিবারের লোকজন রয়েলকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফিরোজ আলম বলেন, হাসপাতালে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছিল।
বৃহস্পতিবার দুপুরে মৃত রয়েলকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাপের কামড়ে এক স্কুলছাত্রের মৃত্যু

Update Time : ০৫:২৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০