Dhaka ০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দম্পতির, পাবনায় শোকের ছায়া

মোঃ রওশন আলী-বিশেষ প্রতিবেদক
পাবনা, ৩০ জুন ২০২৬

পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার কুচিয়ামোহড়া উত্তরপাড়া গ্রামে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কুচিয়ামোহড়া উত্তরপাড়া গ্রামের শবদুল প্রামানিক (৩৫) ও তার স্ত্রী আশা খাতুন (২৫)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাড়ির পাশের একটি পুকুরের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার একটি বাঁশের লাঠির সাহায্যে উঁচু করে রাখা ছিল। বিকেলে স্বামী-স্ত্রী দুজন একসঙ্গে ওই পুকুরে মাছ ধরতে নামেন। এ সময় হঠাৎ করে বাঁশের লাঠি থেকে বৈদ্যুতিক তার খুলে পানিতে পড়ে যায়। এতে মুহূর্তের মধ্যে পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়লে তারা দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত বিদ্যুতের সংযোগ বন্ধ করে তাদের উদ্ধার করেন। পরে তাদের উদ্ধার করার চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্বামী-স্ত্রীর এমন আকস্মিক মৃত্যুতে কুচিয়ামোহড়া উত্তরপাড়া গ্রামসহ আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসী বলছেন, বৈদ্যুতিক তার ব্যবস্থাপনায় অসতর্কতার কারণেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

একরাম হত্যার বিচার প্রক্রিয়ায় অগ্রগতি: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দম্পতির, পাবনায় শোকের ছায়া

Update Time : ০৪:৫৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬