Dhaka ১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় কেএনবি’র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Reporter Name
  • Update Time : ১০:২৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
  • ১৭১ Time View

জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ায় কেএনবি এগ্রো ইন্ডাষ্ট্রিজ লি’র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল আকৃতির কেক কেটে পালিত হল ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। সেই সাথে কেএনবি’র অঙ্গ প্রতিষ্ঠানের ফ্লাওয়ার মিলেরও উদ্বোধন করেন। গত বুধবার ১২ তারিখ সন্ধ্যায় কেএনবি’র কর্ণধর ও ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান নাসিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর ৩ আসনের সাংসদ মাহবুব-উল-আলম হানিফ।

প্রধান অতিথি মাহবুব-উল আলম হানিফ বলেন, কুষ্টিয়া শহরের বটতৈল নামক স্থানে কেএনবি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠিত করে গত ১০ বছরে এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ৯০০ ব্যক্তির কর্মসংস্থান সৃষ্টি করেছে। প্রতিষ্ঠানের কর্ণধার কামরুজ্জামান নাসির কঠোর হাড়াভাঙ্গা পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিকে যেভাবে চাঙ্গা করে যাচ্ছেন ঠিক তেমনি ভাবে কুষ্টিয়াতে আরো কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আমি আশা করি।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, কুষ্টিয়ায় ১ আসনের সাংসদ আ ক ম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া ৪ আসনের সংসদ সেলিম আলতাব জর্জ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী, সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, কেএনবি’র চেয়ারম্যান জনাব চামেলি জামান, কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা, মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফীন সহ কুষ্টিয়া জেলার সকল নেতৃবৃন্দ সহ আমন্ত্রিত অতিথি ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোচনা সভা শেষে নৈশভোজের আয়োজন করেন কেএনবি কর্তৃপক্ষ। সেই সাথে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা থেকে আগত বিভিন্ন শিল্পীর গান, কৌতুক পরিবেশন করেন রাত বারোটা পর্যন্ত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

টঙ্গীতে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

কুষ্টিয়ায় কেএনবি’র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Update Time : ১০:২৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২