Dhaka ০১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের প্রস্তাব

  • Reporter Name
  • Update Time : ০৯:০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
  • ১৬৭ Time View

স্বাধীনতার পর থেকে জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের সমন্বয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে গণ ফ্রন্ট।

বঙ্গভবন প্রেস উইং জানায়, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন গঠন বিষয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আলোচনায় অংশ নেয় গণ ফ্রন্ট। দলটির চেয়ারম্যান মো. জাকির হোসেনের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত এ আলোচনায় অংশ নেয়।

আলোচনাকালে গণ ফ্রন্টের প্রতিনিধিদল আইন প্রণয়নসহ ১৪ দফা প্রস্তাব পেশ করেন।

গণ ফ্রন্টের প্রতিনিধিরা বলেন, নির্বাচনের সংলাপ বর্জন করলেই সব সমস্যার সমাধান হবে না।

স্বাধীনতার পর সংসদে যেসব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব ছিল সে সব দলের সমন্বয়ে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দেন তারা।

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাসী সৎ ও দুর্নীতিমুক্ত ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন এবং তিনজন মহিলা সদস্যসহ ৯ সদস্যের নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে দলটি।

নির্বাচনে যাতে সরকারি হস্তক্ষেপ না থাকে নির্বাচনী আইনে সে ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা রাখার প্রস্তাব দেন প্রতিনিধিদল।

আলোচনাকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, জনকল্যাণ নিশ্চিত করতে হলে সুস্থ রাজনীতি অপরিহার্য। রাজনৈতিক দলগুলো পরিচালনায় সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে যাতে রাজনৈতিক দল ও নেতৃত্ব জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়।

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি শপথ নিয়েছিলেন বর্তমান নির্বাচন কমিশনাররা। নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হবে। তার আগেই নতুন ইসি নিয়োগ দিতে হবে রাষ্ট্রপতিকে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শ্রমিক আন্দোলনে উত্তাল কালিয়াকৈর, পরিস্থিতি শান্ত করতে মাঠে এমপি মজিবুর রহমান

শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের প্রস্তাব

Update Time : ০৯:০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২