Dhaka ০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি নির্বাচনে বিএনপির চমক

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
  • ১৫৪ Time View

জাতীয় নির্বাচনে বর্জন আর বাধার অভিযোগে বিএনপি পিছিয়ে থাকলেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাচ্ছে বিএনপি। গত রবিবার চতুর্থ ধাপের নির্বাচনে স্বতন্ত্র পরিচয়ে বিএনপির প্রার্থীরা সবচেয়ে বেশি জয় পেয়েছেন রাজশাহী বিভাগে। বিভাগে মোট ২৬ জন বিএনপি নেতা জিতেছেন। দ্বিতীয় সর্বোচ্চ জয় এসেছে রংপুর বিভাগে ১৮ জন। ঢাকা বিভাগে বিএনপির ১৭ নেতা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম ও সিলেটে এই সংখ্যাটি ১৩ জন করে। এ ছাড়া ছয়জন আছেন ময়মনসিংহে, চারজন খুলনায় এবং বরিশালে একজন।

আনুষ্ঠানিক সিদ্ধান্ত অনুযায়ী দলটি ভোট বর্জন করছে। তবে মাঠের চিত্র ভিন্ন। নতুন কৌশল নেয়ার পর তৃতীয় ধাপে ৯৬টি ইউনিয়ন পরিষদের পর চতুর্থ ধাপেও ৯৮টি ইউনিয়নে জিতেছেন বিএনপির নেতারা। তৃতীয় ধাপের তুলনায় চতুর্থ ধাপে ভোট হওয়া ইউনিয়নের সংখ্যা ছিল কম। সেই হিসেবে বিএনপির নেতারা তৃতীয় ধাপের তুলনায় এবার বেশি ভালো করেছেন।

এই বিজয়ী নেতারা ধানের শীষের বদলে ভোট করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। আবার সব ইউনিয়নে বিএনপির এই ‘স্বতন্ত্র প্রার্থীরা’ ছিলও না। মোট কতগুলো ইউনিয়নে ছিল, সেটি জানাও সম্ভব নয় তাদের এই কৌশলের কারণে।

গত রোববার চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট শেষে যে ৭৮১টি ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়, তাতে দেখা যায়, বিএনপির এই স্বতন্ত্র প্রার্থীরা জেলা হিসেবে সবচেয়ে ভালো করেছেন নওগাঁয়। এমনকি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত ফরিদপুরেও চমক দেখিয়েছেন তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শ্রমিক আন্দোলনে উত্তাল কালিয়াকৈর, পরিস্থিতি শান্ত করতে মাঠে এমপি মজিবুর রহমান

ইউপি নির্বাচনে বিএনপির চমক

Update Time : ০৮:৫৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১