Dhaka ০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে সৌরভ, পরীক্ষায় জানা গেলো করোনা

  • Reporter Name
  • Update Time : ১২:৪০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
  • ১৩৯ Time View

দিন দুয়েক জ্বর ও সর্দিতে ভোগার পর কোভিড পরীক্ষা করিয়ে জানা গেল দুঃসংবাদ। করোনাভাইরাসে আক্রান্ত ভারতীয় বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলি। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ক্রিকেট গ্রেটকে।

প্রথম দফা কোভিড পরীক্ষায় সোমবার সকালে পজিটিভ হন সৌরভ। নিশ্চিত হতে পরে আরেক দফায় পিসিআর পরীক্ষা করান তিনি। তাতেও ফল আসে পজিটিভ। সোমবার রাতেই তাকে হাসপাতালে নেওয়া হয় বলে ভারতীয় বোর্ডের সূত্রের বরাত দিয়ে জানায় সংবাদ সংস্থা পিটিআই।

কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, শারীরিক তেমন কোনো অস্বস্তি নেই সৌরভের। স্রেফ ঝুঁকি এড়াতেই নেওয়া হয়েছে হাসপাতালে। এখন তার অবস্থা স্থিতিশীল। কোভিডের দুই ডোজ টিকা নেওয়া আছে তার।

সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলি ও মেয়ে সানা গাঙ্গুলির কোভিড পরীক্ষার ফল নেগেটিভ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শ্রমিক আন্দোলনে উত্তাল কালিয়াকৈর, পরিস্থিতি শান্ত করতে মাঠে এমপি মজিবুর রহমান

হাসপাতালে সৌরভ, পরীক্ষায় জানা গেলো করোনা

Update Time : ১২:৪০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১