Dhaka ০৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলন করে আওয়ামী লীগকে হটানোর ক্ষমতা নেই বিএনপির: হানিফ

  • Reporter Name
  • Update Time : ০৭:৪১:১৯ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
  • ১৫২ Time View

প্রেস ক্লাবের সামনে দাড়িয়ে হুমকি ধামকি দিয়ে আর কূটকৌশলের মাধ্যমে আওয়ামী লীগ কে ক্ষমতা থেকে হটানোর ক্ষমতা বিএনপির নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ শনিবার বিকেলে দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবন প্রাঙ্গনে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শেখ ফজলুল হক মনি’র ৮৩তম জন্মদিবসের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাহবুব উল আলম হানিফ এমপি এ কথা বলেন।
আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, প্রতিদিন প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে মানবতার কথা বলেন মির্জা ফখরুল। কিন্তু ২১ আগস্টের গ্রেনেড হামলার পর আইভি রহমানকে তারা চিকিৎসা দেন নি। আবার সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া আহত হলেও একটা এয়ার এম্বুল্যান্সের অনুমতি দেন নি। মানবতার কথা বলতে আপনাদের লজ্জা হওয়া উচিত।
শেখ ফজলুল হক মনি প্রসঙ্গে হানিফ বলেন, “তিনি ছিলেন তারুণ্যের প্রতীক। বঙ্গবন্ধুর সাথে তাঁর সম্পর্ক ছিল সক্রেটিসের সাথে প্লেটোর সম্পর্কের মত।”
সভাপতির বক্তব্যে দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ও শেখ ফজলুল হক মনি’র ছোট ছেলে ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস তাঁর প্রয়াত পিতাকে বাংলাদেশের যুবসমাজের চে গুয়েভারা বলে মন্তব্য করেন।
মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “চে গুয়েভারা যেমন যুবকদেরকে আদর্শিকভাবে গড়ে তুলেছিলেন, তেমনি শেখ মনিও মুজিববাদ সম্পর্কে তার লেখনির মাধ্যমে যুবকদের কাছে পোঁছে দিয়েছেন। এছাড়াও এ দেশের যুবসমাজকে তৃণমূল থেকে সংগঠিত করে তিনি মুজিব বাহিনীর মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, বক্তব্য রাখেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন থানা ও ওয়ার্ডের আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি সাধারণ-সম্পাদক এবং করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

টঙ্গীতে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

আন্দোলন করে আওয়ামী লীগকে হটানোর ক্ষমতা নেই বিএনপির: হানিফ

Update Time : ০৭:৪১:১৯ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১