Dhaka ০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী জানুয়ারির মধ্যে বিএনপির গণঅভ্যুত্থানের শপথ

  • Reporter Name
  • Update Time : ০২:৪৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
  • ১৭১ Time View

ডিসেম্বর-জানুয়ারির মধ্যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে পুনরায় গণতন্ত্র উদ্ধারের শপথ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সমাবেশের সভাপতি আমানউল্লাহ আমান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিভাগীয় এ সমাবেশ হয়।

সমাবেশ স্থলে সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা আসতে থাকে। এসময় সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। জোর কণ্ঠে খালেদা জিয়ার মুক্তি এবং চিকিতসার দাবি জানান। তারা স্লোগানে স্লোগানে বলেন, দাবি না মানলে সরকারকে কঠিণ ভুগতে হবে।

আমানউল্লাহ আমান বলেন, আজকে এটি ছিল সমাবেশ। কিন্তু আপনারা দেখেন, এদিকে মতিঝিল শাপলা চত্বর, কাকরাইল, নটর ডেম কলেজ, ফকিরাপুল, মালিবাগ, নাইটিংগেল মোড়ে নেতাকর্মীদের ঢল। এ সমাবেশ মহাসমাবেশ হয়ে গেল। আল্লাহ তায়ালার অশেষ রহমতে মহাসচিবের ঘোষিত সমাবেশ হয়ে গেল মহাসমাবেশ।

এ সময় সব নেতাকর্মী ও মঞ্চে থাকা নেতাকর্মীরা দুই হাত তুলে স্লোগান ধরেন, ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই। তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে।

আমানউল্লাহ আমান বলেন, আসুন আমরা এক দফা আন্দোলনের মধ্য দিয়ে এ সরকার পতনের শপথ নেই। আগামী কর্মসূচিকে সফল করি।

আমানউল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শাজাহান ওমর, হাফিজ উদ্দিন আহমেদ, উপদেষ্টা পরিষদের সদস্য তৈমুর আলম খন্দকার, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শ্রমিক আন্দোলনে উত্তাল কালিয়াকৈর, পরিস্থিতি শান্ত করতে মাঠে এমপি মজিবুর রহমান

আগামী জানুয়ারির মধ্যে বিএনপির গণঅভ্যুত্থানের শপথ

Update Time : ০২:৪৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১