Dhaka ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপিতে বিনা ভোটে এক হাজার ৪৩ জন নির্বাচিত

  • Reporter Name
  • Update Time : ০৫:০২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
  • ১২২ Time View

নির্বাচনে ভোট না হলেও ইউপি সদস্য আর চেয়ারম্যান হয়ে যাচ্ছেন শত শত প্রার্থী। কোথাও প্রতিপক্ষ নেই। আবার কোথাও বিভিন্ন কারণে নির্বাচিত হয়ে যাচ্ছেন অনেকে। আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ১ হাজার ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ধাপে এরই মধ্যে ৫৬৯ জন জনপ্রতিনিধি বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিন ধাপে ১০৪৩ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ইসির জনসংযোগ শাখা থেকে শুক্রবার (২৬ নভেম্বর) তৃতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের সংখ্যা প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুই ধাপে মোট ২ হাজার ১৯৮টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে গত ২১ জুন প্রথম ধাপে ২০৪টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৪টি এবং প্রথম ধাপে স্থগিত থাকা ১৬০টি ইউপির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

তৃতীয় ধাপে ১ হাজার ইউপিতে ভোটগ্রহণ করা হবে আগামী ২৮ নভেম্বর। তিন ধাপ মিলে ২ হাজার ১৯৮টি ইউপির মধ্যে ১ হাজার ৪৩ জন জনপ্রতিনিধি বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২৫২ জন, সাধারণ সদস্য পদে ৫৭৯ জন এবং সংরক্ষিত সদস্য পদে ২১২ জন নির্বাচিত হয়েছেন।

তৃতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোট ৫৬৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১০০ জন, সাধারণ সদস্য পদে ৩৩৭ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৩২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, প্রথম দুই ধাপে ১ হাজার ১৯৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৫২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। বিনা ভোটে জয়ী সদস্যদের যুক্ত করলে এ সংখ্যা দাঁড়ায় ২৫২ জনে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শাপলা চত্বর মামলা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ইউপিতে বিনা ভোটে এক হাজার ৪৩ জন নির্বাচিত

Update Time : ০৫:০২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১