Dhaka ০৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব ক্রিকেটের আয়োজক হচ্ছেন বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
  • ১৬৯ Time View

আবােরা বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। তবে এবারো যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ। ২০১১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক ছিল বাংলাদেশ। এরপর ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এককভাবে আয়োজনের দায়িত্ব পেলেও ওয়ানডে বিশ্বকাপের আয়োজক আর হতে পারেনি। আইসিসি জানিয়েছে, ভারতের সঙ্গে মিলে আগামী ২০৩১ বিশ্বকাপের যৌথ আয়োজক হবে বাংলাদেশ।

শুধু বাংলাদেশ বা ভারতে খেলা নয়। আগামী বছরগুলোর আটটি আইসিসি টুর্নামেন্টর সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেট সংস্থা। সেই সূচিতে চমকের শেষ নেই যেন। সেখানে জানা গেছে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেল যুক্তরাষ্ট্র।

দ্বিতীয় চমকটা হচ্ছে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। চার বছর পর আসন্ন সেই বিশ্বকাপের আয়োজক পাকিস্তান।

২০২৬ সালে আরও একটা টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সেই আসর বসবে ভারত আর শ্রীলঙ্কায়। পরের বছর ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া আর জিম্বাবুয়েতে। ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে ওশেনিয়ায়। ২০২২ বিশ্বকাপের ছয় বছর পর আবারও ক্রিকেটের ক্ষুদ্রতর ফরম্যাটের বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এর পরের বছর চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে ভারতে। ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড মিলে ২০৩০ সালে আয়োজন করবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাহাড়ে পাঁয়তারা দেশবিরোধী শক্তির!

বিশ্ব ক্রিকেটের আয়োজক হচ্ছেন বাংলাদেশ

Update Time : ০৫:৫৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১