Dhaka ০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার দলীয় নেতাকর্মীদের মধ্যে কোন্দল, তৃণমূলে বিশৃঙ্খলা

  • Reporter Name
  • Update Time : ০৫:০৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
  • ১৬০ Time View

সময় যত বেশি এগোয় ক্ষমতার দ্বন্ধ ততটা বাড়ে। আর দীর্ঘদিন ক্ষমতায় থাকলে নিজ দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষমতা আর পদের লড়াই থাকে সব সময়। সেই ক্ষমতা বা পদ পদবি পাওয়ার লড়াইয়ে শামিল হচ্ছেন ক্ষমতাশীন দলের নেতাকর্মীরা। এতোদিন সেটি বুঝা না গেলেও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সেটি সামনে আসছে। তৃণমূলে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। হচ্ছে মারামারি-গোলাগুলির মতো ঘটনা। বেশ কয়েকজন নিহতের ঘটনাও ঘটেছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কেউ কেউ বলছেন, প্রধানমন্ত্রী দেশে না থাকায় কিছুটা গোলমেলে অবস্থা হয়েছে। এটি ঠিক হয়ে যাবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তবে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ জিরো? সব কিছু তাকেই দেখতে হবে? তাহলে এই দলের ভবিষ্যত কি?

সাম্প্রতিক দলের কোন্দলের দিকটি বিবেচনায় এনে দেখা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের তৃণমূলে বিশৃঙ্খলা মাথাচাড়া দিয়ে উঠেছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করার পাশাপাশি সংঘর্ষে লিপ্ত হচ্ছেন তৃণমূল নেতারা। এসব ঘটনা সামাল দিতে হিমশিম খাচ্ছেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

ক্ষমতাসীন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, তৃণমূল নেতাদের সামলাতে জেলার নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারাও কাজ করছেন। তারপরও তৃণমূলে বিরোধ বাড়ছেই।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ২০০টি সংঘাতের ঘটনায় ৪৬ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অসংখ্য। সেপ্টেম্বরের ৩০ দিন এবং অক্টোবরের প্রথম চারদিনে সারাদেশের বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতায় অন্তত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থানে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনেরও নানা অভিযোগ উঠছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শাপলা চত্বর মামলা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

সরকার দলীয় নেতাকর্মীদের মধ্যে কোন্দল, তৃণমূলে বিশৃঙ্খলা

Update Time : ০৫:০৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১