Dhaka ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানালেন কাদের

  • Reporter Name
  • Update Time : ১১:০০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
  • ১৩৮ Time View

পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জ্বালানি তেলের দাম বাড়ায় শুক্রবার সকাল ৬টা থেকে ধর্মঘট পালন করছে পরিবহন মালিক-শ্রমিকরা। বন্ধ রয়েছে দূরপাল্লার বাস। এদিকে, বাস না চলায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শুক্রবার (৫ নভেম্বর) নিজ বাসভবনে ব্রিফিংকালে পরিবহন মালিক শ্রমিকদের প্রতি তিনি এ আহ্বান জানান। সেতুমন্ত্রী বলেন, আগামী ৭ নভেম্বর রোববার বিআরটিএর ভাড়া পুনঃনির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ-আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যমে জনগণের ওপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে।

বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর টোল বাড়ার প্রসঙ্গে তিনি বলেন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের খরচ বাড়ায় অনুমোদিত যানবাহনের শ্রেণিবিন্যাস এবং টোলহার বৃদ্ধি করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে স্কুলছাত্র অপহরণ, রাতভর অভিযানে উদ্ধার; গ্রেপ্তার ৫

ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানালেন কাদের

Update Time : ১১:০০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১